করোনা : মেইল ও ম্যাসেঞ্জার সুবিধা চালু, আসছে অ্যাপ

১৮ মার্চ, ২০২০ ১১:৩৩  
হটলাইনের ওপর চাপ কমাতে মেইল ও ম্যাসেঞ্জার সুবিধা চালু করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)। এছাড়াও শিগগিরি প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে জানতে এবং আইইডিসিআর এর সঙ্গে যোগাযোগে অ্যাপ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে সংবাদসম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিভাগটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এসময় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানান আইইডিসিআর পরিচালক। মীরজাদী সেব্রিনা বলেন, ওই ব্যক্তি (মারা যাওয়া) উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তাঁর হার্টে স্টেন্ট পরানো ছিল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৩৪১ জনের পরীক্ষা হয়েছে। সন্দেহজনক ধরে আরো ১৬জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।